৩০০ ফিট এলাকায় অভ্যর্থনাস্থলে পৌঁছেছেন তারেক রহমান

0

রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় অভ্যর্থনাস্থলে পৌঁছেছেন বিএনপির ভারাপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে হাজার হাজার নেতাকর্মীদের বাঁধভাঙা উচ্ছ্বাস ও অভিবাদনের মধ্য দিয়ে সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন তিনি। দুপুর সাড়ে ১২টার দিকে তারেক রহমানের বহনকারী বিশেষ বাসটি বিমানবন্দর থেকে সংবর্ধনাস্থলের দিকে ছেড়ে যায়।

এ সময় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী গাড়িটিকে নিরপত্তা দিয়ে বের করে আনে। বাসের ভিতর থেকে তারেক রহমানকে হাত নেড়ে সবাইকে অভিবাদন জানাতে দেখা যায়।

এর আগে বেলা ১১টা ২০ মিনিটে তারেক রহমানের বহনকারী বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইট ঢাকায় অবতরণ করে। সকাল ৯টা ৫৬ মিনিটে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সিলেটে কিছুক্ষণ যাত্রাবিরতির পর ঢাকার অবতরণ করেন।

তার আগে গতকাল বুববার রাতে সকল জল্পনাকল্পনার ইতি টেনে দীর্ঘ দেড় যুগের নির্বাসিত জীবন কাটিয়ে দেশে উদ্দেশ্য রওনা দিতে লন্ডনের বাসা থেকে হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্য রওনা দেন তিনি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.