জুয়েলার্স সমিতির ডাকা ধর্মঘট প্রত্যাহার

0
ধর্মঘটসহ সব ধরনের আন্দোলনের কর্মসূচি প্রত্যাহার করেছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)। শনিবার এফবিসিসিআই ভবনে এক সভায় এ ঘোষণা দেন সংগঠনের সহ সভাপতি এনামুল হক খান দোলন। 
বাংলাদেশ জুয়েলারি সমিতি ও এফবিসিআইয়ের যৌথ সংবাদ সম্মেলন হওয়ার কথা থাকলেও এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন দেরিতে আসেন। সভাকক্ষে এসে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক সমন্বয়ক আবুল কালাম আজাদ আশ্বস্ত করেছেন- ‘আপনার কমিউনিটিকে বলতে পারেন, তারা যেন ধর্মঘটে না যায়। তাদের দাবির ব্যাপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব’।” 
পরে বাজুস সহসভাপতি এনামুল হক খান দোলন বলেন, আমরা আপনার কথায় আশ্বস্ত হয়েছি, মাননীয় প্রধানমন্ত্রীকে অশেষ ধন্যবাদ। আমরা আজকে থেকে সব ধরনের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নিলাম। তবে আমাদের অনুরোধ থাকবে, আপন জুয়েলার্সের যে স্বর্ণ জব্দ করা হয়েছে তা যেন সহানুভূতির সঙ্গে বিবেচনা করা হয়। আমরা প্রতিদিন আতঙ্কের মধ্যে আছি। আপন জুয়েলার্সে অভিযান চালিয়ে অনিয়ম করা হয়েছে, সেখান থেকে আতঙ্কের শুরু।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.