ভারতকে বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা জিতল পাকিস্তান

0

গতবারের চ্যাম্পিয়ন ভারতের মত দলকে ১৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ৮ম চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতে নিল! পাকিস্তানের দেওয়া ৩৩৯ রানের টার্গেটের সামনে ভেঙে পড়ল বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যাটিং লাইনআপ! মাত্র ৩০.৩ ওভারে  ১৫৮ রানেই শেষ হয়ে গেল কোহলিদের ইনিংস!
রান চেজের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই মোহাম্মদ আমিরের বোলিং তোপে পড়ে ভারত। ইনিংসের প্রথম ওভারের ৩য় বলেই এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়ে ০ রানেই প্যাভিলিয়নের পথ ধরেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান রোহিত শর্মা। ফিরতি ওভারে এসে ভারতের সবচেয়ে ‘বিগ উইকেট’ তুলে নেন আমির। তার বলে ৫ রান করে শাদাব খানের তালুবন্দী হন ক্যাপ্টেন বিরাট কোহলি। আগের বলেও তিনি ক্যাচ দিয়েছিলেন স্লিপে; তবে আজহার আলী তালুবন্দী করতে ব্যর্থ হন। এরপর শিখর ধাওয়ানকে (২২) ফিরিয়ে তৃতীয় শিকার ধরেন মোহাম্মদ আমির।

ভারত একটু সময়ের জন্যও ঘুরে দাঁড়াতে পারেনি। মঞ্চে আবির্ভাব ঘটে শাদাব খানের। তার করা ১৩ তম ওভারের শেষ বলে যুবরাজ সিংয়ের (২২) বিপক্ষে এলবিডাব্লিউয়ের জোরালো আবেদন ওঠে। আম্পায়ার নট আউট ঘোষণা করলে শাদাবের জোরাজুরিতে রিভিউ নেয় পাকিস্তান। রিভিউতে পরিস্কার এলবিডাব্লিউ হওয়ার সিদ্ধান্ত আসে। পরের ওভারেই হাসান আলীর বলে ইমাদ ওয়াসিমের তালুবন্দী হন ৪ রান করা ধোনি। ৫৪ রানেই ৫ উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে যায় বিরাট কোহলির দল!

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.