মূল্য কমেছে স্মার্টফোনের বেশ কয়েকটি মডেলের

0

স্যামসাং গ্যালাক্সি সিরিজের স্মার্টফোনের বেশ কয়েকটি মডেলের আকর্ষণীয় হারে মূল্য কমেছে। বেশ কয়েকটি মডেলে চলছে এই মূল্য ছাড় অফার। মডেলগুলো হলো, গ্যালাক্সি সি৯ প্রো, গ্যালাক্সি এ৭ (২০১৭), গ্যালাক্সি জে৭ প্রাইম (৩২ জিবি), এবং গ্যালাক্সি জে২ প্রো।

গ্যালাক্সি সি৯ প্রো-
গ্যালাক্সি সি৯ প্রো তে চলছে পাঁচ হাজার টাকার বিশেষ মূল্য ছাড়। সি৯ প্রো এর পূর্বমূল্য ছিল ৪৯,৯০০ টাকা, পাঁচ হাজার টাকা কমে বর্তমান মূল্য দাঁড়িয়েছে ৪৪,৯০০ টাকা। অসাধারণ কার্যক্ষমতা, ৬ ইঞ্চি সম্পূর্ণ এইচডি এসঅ্যামোলেড স্ক্রিনসুবিশাল ডিসপ্লে, মনোমুগ্ধকর ডিজাইন, দ্রুত চার্জিং প্রযুক্তিসহ ৪,০০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ার দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং অত্যাধুনিক সব ফিচারের আকর্ষণীয় গ্যালাক্সি সি৯ প্রো এখন পাবেন আগের চেয়ে পাঁচ হাজার টাকা কম মূল্যে।

গ্যালাক্সি এ৭ (২০১৭)-
গ্যালাক্সি এ৭ (২০১৭) এ ও চলছে তিন হাজার টাকার বিশেষ মূল্যছাড়। গ্যালাক্সি এ৭ (২০১৭) এর পূর্বমূল্য ছিল ৪৪,৯০০ টাকা, তিন হাজার টাকা কমে বর্তমান মূল্য ৪১,৯০০ টাকা। প্রিমিয়াম মানের গ্যালাক্সি এ৭ ২০১৭ হ্যান্ডসেটটিতে রয়েছে কাভর্ড গ্লাস এবং মেটাল বডি, যা স্টাইল এবং পারফরমেন্সের সমন্বয়ে হ্যান্ডসেটটিকে দিয়েছে চমৎকার এক ডিজাইন। গ্যালাক্সি এ সিরিজের এই স্মার্টফোনে রয়েছে আইপি৬৮ পানি ও ধুলা প্রতিরোধক, যা যে কোনো অবস্থায় ডিভাইসকে ব্যবহারযোগ্য রাখতে পানি, ঘাম, বালি এবং ধুলা থেকে সুরক্ষা নিশ্চিত করে। এতে আছে আরও কিছু বাড়তি ক্যামেরা ফিচার, যা সঠিকভাবে অটো ফোকাস করে এবং ফ্লোটিং ক্যামেরা বাটনের মাধ্যমে উচ্চ রেজ্যুলেশনের সেলফি তুলতে ব্যবহারকারীকে সহায়তা করে। গ্যালাক্সি এ৭ ২০১৭ হ্যান্ডসেটটিতে আরও ইনবিল্ট রয়েছে এস সিকিউর, এস পাওয়ার প্ল্যানিং এবং সিকিউর ফোল্ডার।

গ্যালাক্সি জে৭ প্রাইম (৩২ জিবি)-
গ্যালাক্সি জে৭ প্রাইম (৩২ জিবি) তেও পাচ্ছেন বিশেষ মূল্যছাড়। এক হাজার টাকা ছাড়ে ২৩,৯০০ টাকা মূল্যের ফোনটি এখন পাবেন ২২,৯০০ টাকায়। গ্যালাক্সি জে৭ প্রাইম (৩২ জিবি) ও স্যামসাং এর গ্যালাক্সি সিরিজের অন্যতম আকর্ষণ, এই স্মার্টফোনের ফিঙ্গার প্রিন্ট সেন্সর ফিচারসহ অন্যান্য উদ্ভাবনী ফিচারগুলো সবার নজর কেড়েছে। স্যামসাং গ্যালাক্সি জে৭ প্রাইম হ্যান্ডসেটে রয়েছে কার্ভড ব্যাকের সাথে স্টাইলিশ মেটাল ইউনিবডি। সাথে ব্যাক প্যানেলে আছে ব্রাশ্ড মেটাল ফিনিশ। এফ/১.৯ অ্যাপারচার সম্পন্ন ১৩ মেগাপিক্সেল রিয়ার এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার এই ফোনটি এখন পাচ্ছেন এক হাজার টাকা ছাড়ে।

গ্যালাক্সি জে২ প্রো-
গ্যালাক্সি জে২ প্রো তে চলছে পাঁচশ’ টাকা ছাড়। গ্যালাক্সি জে২ প্রো এর পূর্বমূল্য ছিল ১৩,৪৯০ টাকা, পাঁচশ’ টাকা কমে বর্তমান মূল্য দাঁড়িয়েছে ১২,৯৯০ টাকা। স্যামসাং গ্যালাক্সি জে২ প্রো ১.৫ হার্টজ কোয়াড-কোর প্রসেসর দিয়ে তৈরি এবং এর র‌্যাম হলো ২ জিবি। ১২৮ জিবি পর্যন্ত মাইক্রোএসডি ব্যবহারযোগ্য এই ফোনে আছে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরাসহ সেলফির জন্য ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

 

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.