গোপালগঞ্জের হাবিবা কে বাঁচাতে এগিয়ে আসুন

0

গোপালগঞ্জ : ফুট ফুটে চেহারার মেয়েটির নাম হাবিবা। বয়স কেবল মাত্র তিন বছর পেরিয়েছে। ভাল-মন্দ কিছু বোঝার আগেই সে এমন একটি অসুখে পড়বে তা কি আর বুঝতে পেরেছিল ? সেতো এখনো ভালো করে কথাই বলতে পারেনা। আর এরই মধ্যে সে আক্রান্ত হয়েছে হানিয়া রোগে। পেটের নিচের অংশে নাভির ঠিক উপরেই হয়েছে বড় আকারের এক মাংশের স্তুপ । কাটাতে হচ্ছে এক মানবেতার জীবন। শিশুটি কে দেখে গোপালগঞ্জ সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাঃ আব্দুল্লাহ আল মামুন তাকে পরীক্ষা নিরীক্ষা শেষে জানিয়েছেন তাকে বাঁচাতে হলে খুব শিগ্রই তার চিকিৎসা প্রয়োজন । তাকে অস্ত্রপাচারের মাধ্যমে চিকিৎসা দিতে হবে তা না হলে তার জীবন রক্ষা করা দুরহ হয়ে পড়বে। এ জন্য ব্যয় হবে প্রায় লক্ষাধিক টাকা।

শিশুটির বাবা ইসলাম মোল্ল্যা একজন কৃষক। গরীব পিতার পক্ষে এতবড় ব্যায় বহন করা কষ্টসাধ্য। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেনা। শিশুটিকে বাঁচাতে সমাজের ধনী ও বিত্তবানদের সাহায্যের হাত বাড়ানোর অনুরোধ জানিয়েছেন গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি ইউনিয়নের গৃহ বধু শিশুটির মমতাময়ী মা গূহীনি ফাতেমা আক্তার।

শিশুটিকে সাহায্য পাঠানোর ঠিকানা, ফাতেমা বেগম, হিসাব নং- ৬০১৯, বাংলাদেশ কৃষি ব্যাংক , কাঠি বাজার শাখা, গোপালগঞ্জ। মোবাইল নাম্বার ০১৭৫২-৬৯৫৮৭১ (বিকাশ)।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.