জাপানে উচ্চশিক্ষার সুযোগ পাবেন ৩০ বাংলাদেশি কর্মকর্তা

0

জাপানি বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চ শিক্ষার সুযোগ পাবেন ৩০ জন বাংলাদেশি কর্মকর্তা। এ জন্য জাপান সরকার ৭৮ কোটি ৯০ লাখ জাপানি ইয়েন পর্যন্ত মঞ্জুরি সহায়তা দেবে। গতকাল মঙ্গলবার ঢাকায় অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) ‘মানবসম্পদ উন্নয়ন বৃত্তির জন্য প্রকল্প (জেডিএস)’ শীর্ষক একটি সমঝোতা সই হয়।

ঢাকায় জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে ও ইআরডি সচিব কাজী শফিউল আজম নিজ নিজ সরকারের পক্ষে সমঝোতায় স্বাক্ষর করেন। এ সময় জাপানের আন্তর্জাতিক সংস্থার (জাইকা) বাংলাদেশ কার্যালয়ের প্রধান প্রতিনিধি তাকাতোশি নিশিকাতা মঞ্জুরি সহযোগিতা চুক্তিতে সই করেন।

ঢাকায় জাপান দূতাবাস জানায়, ২০০২ সাল থেকে ২৯৮ জন বাংলাদেশি কর্মকর্তা জেডিএস প্রকল্পের আওতায় জাপানে উচ্চ শিক্ষা গ্রহণ করেছেন। বাংলাদেশ সরকারের জোরালো আগ্রহের ভিত্তিতে জাপান সরকার সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে জেডিএস বৃত্তি বাড়িয়েছে। সূত্র : কালের কন্ঠ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.