Thursday, November 12

আইনমন্ত্রী : বিএনপির ষড়যন্ত্রে পা দিবেন না

0

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিএনপির ষড়যন্ত্রের জালে বাংলার মানুষ ধরা পড়বে না। কোনো মতে আপনার ঘরে ঢোকতে পারলেই আপনার সব লুটপাট করে নিয়ে যাবে।

আজ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরমুক্ত মঞ্চে দুঃস্থ জনগণের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এ কথা বলেন।

আরো পড়ুন-প্রধান বিচারপতি নিয়োগের বিষয়টি রাষ্ট্রপতির এখতিয়ারে : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আরো বলেন, সেই অবস্থায় আপনাদের ঘর আপনাদেরকে রক্ষা করতে হবে। এই ষড়যন্ত্রে পা দিবেন না।

সফিকুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল, আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাড. রাশেদুল কাওসার ভুইয়া জীবন, এম জি হ্কাকানী প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.