৫ জানুয়ারির মতো নির্বাচনের নীল নকশা প্রস্তুত করে রেখেছেন: কাদেরকে রিজভী

0

আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আপনারা ২০১৪ সালের ৫ জানুয়ারির ভোটারবিহীন নির্বাচনের মতো আরেকটি নির্বাচনের নীল নকশা প্রস্তুত করে রেখেছেন ।

শনিবার সকাল সাড়ে ১১টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন-আওয়ামী লীগই আগামীতে ক্ষমতায় আসবে। ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী বলেন, ভোটারবিহীন নির্বাচনে এতটাই মজা পেয়েছে যে, তারা সেই অবৈধ পথ ছাড়তে চাচ্ছেন না।

তিনি বলেন, ওবায়দুল কাদের সাহেবের এই বক্তব্য আগামী নির্বাচন নিয়ে শঙ্কা ও ষড়যন্ত্রের ক্ষণে ক্ষণে একটা নৈরাজ্যের কালো রাতের আভাস মেলে। কিন্তু এবারেই দু:শাসনের ঘন অন্ধকারের অবসান ঘটবে। মানুষের ঘৃণা-ধিক্কারে অবৈধ ক্ষমতাসীনরা আর টিকে থাকতে পারবে না। ভোটারবিহীন নির্বাচনের স্বপ্ন আর পূরণ হবে না। বিভিষিকাময় রক্তাক্ত প্রান্তর সৃষ্টি করে আর প্রধানমন্ত্রীত্ব করা যাবে না।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.