আদালতে খালেদা জিয়া

0

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। এর আগে বেলা সাড়ে ১১টায় বকশীবাজারের বিশেষ আদালতে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করছেন খালেদা জিয়ার আইনজীবী।
শায়রুল কবীর জানান, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় অসমাপ্ত যুক্তিতর্ক উপস্থাপনের জন্য বিএনপির চেয়ারপারসন বেলা ১১টার দিকে তাঁর গুলশানের বাসা থেকে বের হয়ে আদালতের উদ্দেশে রওনা দেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.