মিথ্যার ফুলঝুরি দিয়ে জনগণকে বোকা বানিয়ে রাখা যাবে না- মঈন খান

0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেছেন, আজ দেশে গণতন্ত্র নেই। গ্রামে-বন্দরে মানুষের সাথে কথা বললে দেখবেন তারা বলছেন- আমরা কোথায় যাচ্ছি? মিথ্যার ফুলঝুরি দিয়ে জনগণকে আর বোকা বানিয়ে রাখা যাবে না। মানুষের যে ভোটের অধিকার সেটা হচ্ছে একটি মৌলিক অধিকার। সাংবিধানিক অধিকার দিয়ে মানুষের মৌলিক অধিকারের বিপরীতে কোনো কিছু করা যাবে না।

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘ডেমোক্রেটিক মুভমেন্ট’ এর উদ্যোগে এক আলোচনা সভায় একথা বলেন তিনি।

মঈন খান বলেন, বাংলাদেশে কি সাধারণ নির্বাচন সংবিধানের বাইরে হয়নি? একাত্তরে কি পাকিস্তানের সংবিধান দিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল? তাহলে কীসের সংবিধানিক অধিকারের কথা আজকের আওয়ামী লীগ সরকার করছে। এই অজুহাত অর্থহীন, এটা একটা ধোঁকাবাজী, মানুষকে পরাধীন করে রাখার কৌশল। সেই বৃত্ত থেকে বাংলাদেশের ১৭ কোটি মানুষকে বেরিয়ে আসতে হবে।

ডেমোক্রেটিক মুভমেন্টের সভাপতি শাহাদাত হোসেন সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, খালেদা ইয়াসমীন, ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া বক্তব্য রাখেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.