খালেদা জিয়ার রায় ঘিরে সংঘর্ষের ঘটনায় আরও ৫ মামলা

0

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে ঘিরে সংঘর্ষের ঘটনায় আরও পাঁচটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে শাহবাগ থানায় দুটি ও রমনা থানায় তিনটি মামলা নথিভুক্ত হয়েছে।

৩৬৮ জন নেতাকর্মীকে আসামি করে এসব মামলায় দলটির কেন্দ্রীয় নেতাদের নামও রয়েছে বলে জানা গেছে। এছাড়াও অজ্ঞাতনামা আরও অনেককেই মামলার আসামি করা হয়েছে।

রমনা থানার ওসি কাজী মাইনুল ইসলাম জানান, তিনটি মামলায় ১৬০ জন এজাহারভুক্ত আসামির মধ্যে ১৮ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

অপরদিকে শাহবাগ থানার ওসি (তদন্ত) জাফর আলী বিশ্বাস জানান, একটি মামলায় ১০০ জন, অপর মামলায় ১০৮ জনকে আসামি করা হয়েছে। সরকারি কাজে বাধা, মারধর, অগ্নিসংযোগের অভিযোগে এসব মামলা হয়েছে। তবে গ্রেফতারের বিষয়ে তিনি কিছু জানাননি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.