Sunday, November 29

নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জ: ১০ নেতাকর্মী আটক

0

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কালো পতাকা প্রদর্শন কর্মসূচিতে অংশ নিতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিএনপি নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। পুলিশ ঘটনাস্থল থেকে ১০ জন কর্মীকে আটক করেছে পুলিশ।

লাঠিচার্জে বিএনপির কেন্দ্রীয় দলটির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন ও সাবেক সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনিসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার বেলা ১১টায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কয়েকশ নেতাকর্মী কার্যালয়ের সামনে সড়কে কালো পতাকা নিয়ে বসে পড়েন। খালেদা জিয়ার মুক্তি দাবিতে স্লোগান শুরু করেন তারা। তখনই তাদেরকে সরিয়ে দিতে লাঠিপেটা শুরু করে পুলিশ। জলকামান থেকে রঙিন পানিও ব্যবহার করে।

ধরপাকড়ের সময় ঘটনাস্থলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, আবদুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি উপস্থিত ছিলেন।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি গত ২২ ফেব্রুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়া পল্টনে জনসভার অনুমতি চেয়েছিল। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন।

একই সঙ্গে তার বড় ছেলে তারেক রহমানসহ অপর পাঁচ আসামির ১০ বছর করে জেল দেন।

রায়ে আসামিদের প্রত্যেককে ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা করে জরিমানা করেন। রায়ের দিন খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়। এখন পর্যন্ত তিনি কারাগারেই আছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.