ঈমানদারের এবাদতের বিধান

0

(মানুষের চারটি বদ আমল: ১। হিংসা ২। নিন্দা ৩। লোভ ৪। লালসার বশির্ভূত হয়ে পথভ্রষ্ট ও ধ্বংস হয়। হিংসার দ্বারা কলব নষ্ট হয়। নিন্দার ঈমান নষ্ট হয়। লোভে পাপ হয়। লালসায় ধ্বংস হয়।)

১। দ্বীন ইসলামের মূল চাবি হচ্ছে অন্তরে কলমা। (লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ) ধারণ করা।
২। দ্বীন ইসলামের মূল শিক্ষা হচ্ছে সালাত কায়েমের লক্ষ্যে মুয়াজ্জেম এর আজানের সাথে সাথে আজানের জবাব দেওয়া এবং দুনিয়ার সকল কর্মকান্ড ত্যাগ করে মসজিদমুখী হওয়া।
৩। মুসলমানের পরিচয় চতর ঢাকিয়ে মাথায় টুপি অথবা পাগড়ি পড়া।
৪। সালাত পালনের মূল চাবি হচ্ছে অযু। (আয়ুজুবিল্লাহ শরীফ ও বিসমিল্লাহ শরীফ) বলে অযু আরম্ভ করা।

৫। অযুর নিয়্যত: নাওয়াইতু আন আতাওয়াজ্জাআ রাফআল লিল হাদাতে ওয়াস্তেবাহাতাল লিচ্ছালাতে ওয়া তাকাররুবান ইলাল্লাহেতায়ালা।
অর্থ: আমি অপবিত্রতা দূরীকরণ ও নামাজ বৈধকরণ এবং আল্লাহতায়ালার নৈকট্য লাভের উদ্দেশ্য অযুর নিয়্যত করিলাম।

৬। ইসলামের অনুগত স্বীকার লাভের লক্ষ্যে দোয়া: বিসমিল্লাহিল আলিয়িল আজিমে, ওয়ালহামদুলিল্লাহ আলাদিনে ইসলামু, আল ইসলামুল হাক্কুন, ওয়াল কুফরে বাতেলুন, আল ইসলামুল নুরুন, ওয়াল কুফরে জুলুমাতুন।
অর্থাৎ আল্লাহতায়ালার নামে আরম্ভ করিতেছি যিনি উচ্চ মর্যদা সম্পন্ন মহান এবং সমস্ত প্রশংসা আল্লাহতায়ালার জন্য দ্বীন ইসলাম প্রদান করার কারণে দ্বীন ইসলাম সত্য এবং কুফর ও বাতেল দ্বীন ইসলাম আলো বা জ্যোতিময় এবং কুফর অন্ধকার।

৭। বিসমিল্লাহ সহকারে ইসলামের বিধান অনুযায়ী অযু সম্পন্ন করা।
৮। আসতাগফিরুল্লাহ ও দোয়া শেষে অযু সম্পন্ন করা।
৯। মসজিদের আদব রক্ষা করে কেবলামুখি হইয়া বসা এবং দুনিয়ার কর্মকান্ড পরিত্যাগ করা।

১০।সালাত পালনের লক্ষ্যে মসল্লায় দাঁড়াইয়া সালাতের তাযিমের লক্ষ্যে মসল্লার দোয়া: ইন্নি ওয়াজ্জিহাতু, ওয়াজ্জিহিয়া লিল্লাজি, ফাতারাছ ছামাওয়াতে, ওয়াল আরদা হানিফাও, ওয়ামানা মিনাল মুশরেকিন পাঠ করিয়া সালাত আরম্ভ করা।
অর্থাৎ আমি সকল বাতেল ধর্ম পরিত্যাগ করিয়া আমার মুখমন্ডল ঐ স্বত্বার দিকে নবন্ধ করিলাম। তিনি আকশসমূহ ও জমিন সৃষ্টি করিয়াছেন এবং অংশিবাদীদের অন্তর্ভূক্ত নহি।

১১। ইসলামের বিধান মতে সালাতের নিয়ম মোতাবেক সালাত সম্পন্ন করা।
১২। সালাতের শেষে একমাত্র আল্লাহর কাছে দোয়া ও মোনাজাত করা।
ইবাদত ও সালাতের ছাবি হচ্ছে ওযু। বেহস্তের ছাবি হচ্ছে ইবাদত ও সালাত। ওযু শুদ্ধ না হলে সালাত হবে না।

বি.দ্র. নিজে আমল করে অপরকে আমল জ্ঞান দানই হচ্ছে ঈমানদারের লক্ষ্য।

লেখক: শাহেন শাহ মুহাম্মদ সোলায়মান শাহ,
ত্বরিকায়ে উম্মতে মুহাম্মদিয়া রূহানী দরবার, উত্তর চান্দগাঁও, চট্টগ্রাম।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.