আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করছে শিশু হাফেজ শিহাব

0

ক্রোয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে নয় বছরের বালক হাফেজ শিহাবুল্লাহ শিহাব। প্রযোগিতায় অংশ নিতে শিহাব বুধবার ক্রোয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়ে। তার সাথে রয়েছেন শিক্ষক কারি নাজমুল হাসান। তিনি তাহফিজুল কুরআন ওয়াসসুন্নাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক।
বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী এই হিফজুল কুরআন প্রতিযোগিতা শুরু হয়েছে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এর কার্যক্রম চলবে।
শিহাবের গ্রামের বাড়ি কুমিল্লার বরুড়ায়। সে রাজধানীর যাত্রাবাড়ীর তাহফিজুল কুরআন ওয়াসসুন্নাহ মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র।
ক্রোয়েশিয়ায় অনুষ্ঠেয় ইউরোপের দেশ ক্রোয়েশিয়ার এ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের নাম ও পতাকার সম্মান রক্ষায় কারি নাজমুল হাসান দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.