চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ জাম্বুরী ফিল্ড এলাকা থেকে অস্ত্রশস্ত্রসহ ৬ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে নগর ডিবি পুলিশ। গতকাল রবিবার রাত সাড়ে ১১টার দিকে তাদের গ্রেফতার করা হয় বলে আজ সোমবার দুপুরে ডিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে-তিনটি ছুরি, একটি চাপাতি, একটি পিস্তল সদৃশ ফোল্ডিং ছুরি। গ্রেফতারকৃত ৬ জন হলো-মিজানুর রহমান ওরফে মিজান (২২), দোলোয়ার হোসেন (৩৪), মো. হেলাল (২৫), মো. রবিন (১৯), মো. আলী (২৮) ও মো. বেলাল (২২)।