কাদের সিদ্দিকীকে দেখতে হাসপাতালে ওবায়দুল কাদের

0

ডেঙ্গু জ্বরে আক্রান্ত কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমকে দেখতে মঙ্গলবার হাসপাতালে গিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

কাদের সিদ্দিকী বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ এর তত্ত্বাবধানে মেডিসিন বিভাগে ভর্তি আছেন।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বঙ্গবীর কাদের সিদ্দিকীর চিকিৎসার খোঁজখবর নেন।
উল্লেখ্য, গুরুতর অসুস্থ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রবিবার বিকেলে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমকে হেলিকপ্টারযোগে টাঙ্গাইল থেকে ঢাকায় আনা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.