কাপ্তাইয়ের কৃষক বাচ্চু পেল ফুট পাম্প

0

কাপ্তাই প্রতিনিধি: সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচীর (এডিপি) আওতায় কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (২৯জুলাই২৪) সকাল ১০টায় নির্বাহী অফিসার কার্যালয়ে শিলছড়ি এলাকার কৃষক মো. এনামুল হক বাচ্চুকে ফুট পাম্প বিতরণ করে নির্বাহী অফিসার মো.মহিউদ্দিন।

এসময় কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী এবং সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মহিউদ্দিন বলেন, এডিপির আওতায় ইতিমধ্যে উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী এবং ইউনিয়ন পরিষদে মহিলাদের স্বাবলম্বী করে গড়ার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.