খোকসায় নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

0

মিলন খান, খোকসা প্রতিনিধিঃ খোকসায় যথাযোগ্য মর্যাদায় ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শোক র‌্যালী, আলোচনা সভা, চিত্রাংকন ও দোয়া অনুষ্ঠান হয়েছে।

আজ সকাল ৯ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

র‌্যালী শেষে উপজেলা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ সেলিনা বানুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতবারিয়া ইউপি চেয়ারম্যান মোঃ বাবুল আখতার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম তারিক , খোকসা থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হুদা , মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফজলুল হক, কুষ্টিয়া জেলা পরিষদের সদস্য মোজাহিদুল ইসলাম বাবলু, খোকসা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হবি ও জানিপুর ইউ,পি চেয়ারম্যান।

শোমসপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েন উদ্দিন, খোকসা জানিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মাদ আলী, খোকসা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আবু হানিফ, খোকসা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আরিফুল আলম তশর জয়েন্তি হাযরা ইউ,পি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠের নেতা বর্গ উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.