ঘুষখোরদের ক্ষমতায় আসতে দেয়া হবে না-খাদ্যমন্ত্রী

0

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, জাতীয় নির্বাচনে দুর্নীতিবাজ ঘুষখোরদের ক্ষমতায় আসতে দেয়া হবে না।দুর্নীতির দায়ে বিএনপি চেয়ারপারসনের জেলে যাওয়াকে লজ্জাজনক ঘটনা বলেও মন্তব্য করেন তিনি।

 তিনি বলেন, আমাদের লক্ষ্য রাখতে হবে যেন স্বাধীনতা বিরোধীরা দেশে কোনো নৈরাজ্য সৃষ্টি করতে না পারে। দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূল লক্ষ্য। বর্তমান সরকারের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর কাজ হচ্ছে, সঠিক সময়ে পদ্মা সেতৃর উপর দিয়ে যানচলাচল শুরু হবে। বর্তমান সরকারের সময় দুর্নীতি করে কেউ পার পাবে না বলেও হুশিয়ারি দেন মন্ত্রী।

শনিবার দুপুরে সাভারের তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতায় এসেছিলেন। যারা এতিমদের টাকা লুটপাট করে তারা দেশ ও জাতির শক্রু। বর্তমান সরকার জঙ্গিদের কঠোর হাতে দমন করেছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেল হাসান, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যা প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.