গৌতম চন্দ্র বর্ম্মন, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলায় রুহিয়া থানা এলাকার বাজার গুলোতে উপবৃতির টাকা অতিরিক্ত কমিশন নিচ্ছে বলে খাবর পাওয়া যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রুহিয়া চৌরঙ্গী বাজার পাটিয়াডাঙ্গীতে বাজার শিওর ক্যাশে টাকা তুলতে গেলে ৬০০টাকায় ৩০ এবং ১২০০টাকায় ৬০ টাকা কমিশন নিচ্ছে বলে খবর পাওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক বাদিয়া মার্কেটের একজন বলেন কমিশনের টাকা দিতে কেউ অপরগতা প্রকাশ করলে বলে আমার ক্যাশে টাকা নেই। তাই এবিষয়ে ৬নং ফরিদপুর রাজাগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালেয়র নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন। এরকম খবর শুনতেছি যদি অভিযোগ পেয়ে থাকি তাহলে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।