এডিস মশাজনিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ৩৩০ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ১০৯ জন রোগী। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ৬৮ হাজার ২৪৭ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।
বুধবার (০৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত চারজনের মধ্যে দুজন ঢাকা বিভাগের। অন্য দুজন চট্টগ্রাম ও খুলনা বিভাগের বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে এক হাজার ৭৫ ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত সুস্থ হয়ে ৬৩ হাজার ৬৮৫ জন ছাড়পত্র পেয়েছে। বর্তমানের দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে চার হাজার ৫৬২ ডেঙ্গু রোগী।