সারাদেশের মসজিদগুলোতে থাকা এসি ও নকশা যাচাইয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারায়ণগঞ্জের ঘটনা দু:খজনক আখ্যা দিয়ে তা তদন্তের নির্দেশও দেন তিনি।
একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশনের শুরুতে সংসদ সদস্য সাহারা খাতুন ও সংসদ সদস্য ইসরাফিল আলম এবং ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
শোক প্রস্তাবে অংশ নিয়ে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিডিআর বিদ্রোহের সময় পরিস্থিতি সামাল দিতে সাহারা খাতুনের অবদান উল্লেখ করেন। বলেন, বিডিআর বিদ্রোহের জন্য দায়ী বিএনপি। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় তদন্ত হচ্ছে বলে সংসদকে জানান প্রধানমন্ত্রী। পরে, সংসদসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মৃত্যুতে তাদের রহুর মাগফেরাত কামনায় দোয়া হয় ।