নেপালের নবনিযুক্ত প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

0

নেপালের নবনিযুক্ত প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, পঞ্চমবারের মতো উচ্চপদে ফিরে আসা এবং ১৮ জুলাই নেপালের সংসদের নিরঙ্কুশ সমর্থন আপনার নেতৃত্বের ওপর জনগণ এবং রাজনৈতিক নেতৃত্বের যে বিশ্বাস ও আস্থার প্রমাণ।

প্রধানমন্ত্রী ওই অভিনন্দন বার্তার বরাত দিয়ে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশ এবং নেপালের মধ্যে একাধিক অভিন্ন এবং অংশীদারিত্বের ভিত্তিতে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান। নবনির্বাচিত প্রধানমন্ত্রী শের বাহাদুরের নেতৃত্বে বাংলাদেশ ও নেপালের মধ্যে বিদ্যমান বহুমুখী সহযোগিতা আরও গভীরতর হবে বলে গভীর আস্থা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী সম্প্রতি নেপালের রাষ্ট্রপতির সাম্প্রতিক রাষ্ট্রীয় সফরের কথা স্মরণ করেন, যা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের মতো দুটি অনুষ্ঠানে অপরিসীম মূল্য সংযোজন করেছে।

দুই দেশের পারষ্পরিক উন্নয়ন এবং আর্থসামাজিক উন্নয়নে নিবিঢ়ভাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন শেখ হাসিনা।

১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় নেপালি কংগ্রেসের নেতৃত্বের সমর্থনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দুদেশের মধ্যকার সম্পর্ক আগামী বছরগুলোতে আরও প্রসারিত এবং গভীরতর হবে। পাশাপাশি, শের বাহাদুর দেউবাকে তার সুবিধামত সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান শেখ হাসিনা।

এমএন

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.