পাবনার সুজানগরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

0

আজ সোমবার সকাল ১০টার দিকে পাবনার সুজানগর উপজেলায় পাবনা-ঢাকা মহাসড়কের দুলাই বাজার এলাকায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে পাচঁজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।

হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আনোয়ার জানান, সকালে শ্যামলী পরিবহনের একটি বাস পাবনা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। অপর দিকে সাদ্দাম পরিবহন নামে বাসটি শাহজাতপুর থেকে পাবনার দিকে যাচ্ছিল।

পথে দুলাই বাজার এলাকায় ওই দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।

আহতদের পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে। নিহতদের লাশ ওই একই হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান এসআই।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.