পায়ে হেঁটেই আদালতে খসরু-ফখরুল-মোশাররফ

0

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় শুনতে পায়ে হেঁটে ও রিকশাচড়ে আদালতে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও আমির খসরু মাহমুদ চৌধুরী।

আজ বৃহস্পতিবার পুরান ঢাকার বকশিবাজারের কারা অধিদফতরের মাঠে স্থাপিত অস্থায়ী এজলাসে রায় ঘোষণা করবেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান। মামলার প্রধান আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

খালেদা জিয়া ছাড়াও তার বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী, বিএনপির সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমদ আসামি হিসাবে রয়েছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.