আজ বুধবার ১৭ জন নিহত হয়েছে ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় যাত্রীবাহী একটি বাস দুর্ঘটনায়। বাসটি রাস্তা থেকে ছিটকে পাহাড়ি গিরিখাদে পড়ে গেলে ১৭ জন লোকের প্রাণ হারায়। এদের মধ্যে একজন কেনিয়ার নাগরিকও রয়েছে। বুধবার কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
প্রাদেশিক দুর্যোগ সংস্থার প্রধান রডারিক ট্রেন এএফপি’কে বলেন, বাসটি মঙ্গলবার বিকেলে অ্যান্টিক প্রদেশের হ্যামটিক পৌরসভায় যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে।
গভর্নর রোডোরা কাদিয়াও জানায়,নিহত যাত্রীর এদের বেশির ভাগই অ্যান্টিক প্রদেশের বাসিন্দা। যাত্রীর মধ্যে চারজন কেনিয়ার নাগরিক ছিল।কাদিয়াও আরো জানায় , গিরিখাদটি প্রায় ৩০ মিটার গভীর ছিল।দুর্ঘটনায় সাতজন মারাত্মকভাবে আহত হয়।রাস্তাটি দুর্ঘটনা প্রবণ বলে তিনি উল্লেখ করেন। অবশিষ্ট দুই কেনিয়ার নাগরিকের অবস্থা জানা যায়নি।‘এটি একটি পাহাড়ি রাস্তা হওয়ায় বাসটি অনেক উঁচু থেকে গিরিখাদে পড়ে। এ কারণে অনেকে হতাহত হয়। সূত্র : এএফপি/বাসস