ফুলছড়ির ফজলুপুরে ডাকাতদের ফেলে যাওয়া অস্ত্র-গুলি উদ্ধার

0

বিজয় কুমার, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের চৌমহন ও বুলবুলির চরে গত ২৩ আগষ্ট সংঘঠিত ডাকাতির ঘটনায় ডাকাতদের ব্যবহৃত ফেলে যাওয়া বিভিন্ন ধরনের অস্ত্র-গুলি ও মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা পিবিআই।

উদ্ধারকৃত অস্ত্র-গুলোর মধ্যে ছিলো, একটি পাইপগানের সামনের অংশ বিশেষ, যাহার দৈর্ঘ্য অনুমানঃ ১৭.৫ ইঞ্চি। ব্যাস অনুমান ১ ইঞ্চি,০২(দুইটি) পাইপ গান/শর্ট গানের কার্তুজ, যাহার একটি মিস ফায়ার, একটি ব্যবহৃত। ০২(দুইটি) কাঠের হাতল যুক্ত হাসুয়া, যাহার একটির দৈর্ঘ্য ৩৬ ইঞ্চি, অপরটির দৈর্ঘ্য ৪০ ইঞ্চি। একটি বেকি, যাহার দৈর্ঘ্য অনুমান ২৮ ইঞ্চি।একটি ধারালো ছোড়া, যাহার দৈর্ঘ্য অনুমান ২০ ইঞ্চি। একটি কুড়াল, যাহার দৈর্ঘ্য অনুমান ৬ ইঞ্চি। একটি লোহার এ্যাংগেল, যাহার দৈর্ঘ্য অনুমান ৫ ফুট। ও ০৩ (তিন) টি মোবাইল ফোন উদ্ধার করে পিবিআই।

পিবিআই গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন মিয়া পিপিএম এর নেতৃত্বে পুলিশ পরিদশর্ক গোলাম মোস্তফা সরকার, এস আই মোঃ মোজাম্মেল হক, এসআই দেলদার, এসআই প্রভাত, এসআই ইকবাল, এএসআই শাহজালাল সহ পিবিআই গাইবান্ধার একটি টিম আজ ২৮ আগস্ট সোমবার ঘটনাস্থলের আশপাশে অভিযান পরিচালনা করে উক্ত অস্ত্র-গুলি ও মোবাইল ফোন উদ্ধার করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.