ফেনী জেলার মহিপাল এলাকায় এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭

0

ন্যাশনাল ডেস্কঃ ফেনী জেলার ফেনী মডেল থানাধীন মহিপাল এলাকায় পাকা রাস্তার উপর থেকে আজ (সোমবার) মাদকদ্রব্য বিদেশী মদসহ গাড়িতে উঠার সময় গোপন সংবাদের ভিত্তিতে ০১ জন ব্যক্তি কৌশলে পালাইয়া যাওয়ার চেষ্টা করলে আসামী মোঃ বাদল (৩৩) কে আটক করে র‌্যাব। জানা যায়, সে শরীয়তপুরের নরিয়া থানাধীন গুলমাইজ গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে।  ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করে তাঁর হেফাজতে থাকা ০২ টি প্লাষ্টিকের ও ০১ টি চটের বস্তার ভিতর হতে মোট ১৪৮ বোতল বিদেশী মদ উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়।

 র‌্যাব সুত্রে জানা যায়, সে সুকৌশলে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য (বিদেশী মদ) ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে ঢাকাসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা।

গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.