ফেসবুক কুরআন প্রতিযোগিতার সেপ্টেম্বর’১৯ মাসের চ্যাম্পিয়ন হলেন-জেসমিন নাহার জেবু (ঢাকা)

0

সোশ্যাল মিডিয়া দাওয়াতুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে পরিচালিত ফেসবুক কুরআন প্রতিযোগীতার ৫ম পর্বের ২০১৯ সালের সেপ্টেম্বর মাসের চ্যাম্পিয়ন হলো ঢাকার প্রতিযোগী জেসমিন নাহার জেবু। বিজয়ীনির পিতার পিতাঃ মিয়া আব্দুল হামিদ। দেশ বিদেশের ২০৫ জন প্রতিযোগীকে পিছনে ফেলে তিনি এ বিজয় অর্জন করেন। ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে সরাসরি ফেসবুক লাইভে বিজয়ীর নাম ঘোষনা করেন সোশ্যাল মিডিয়া দাওয়াতুল কুরআন ফাউন্ডেশনের চেয়ারম্যন ডাঃ হাফেজ মাওলানা মোঃ সাইফুল্লাহ মানসুর।
পুরষ্কার ঘোষনার সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের মহাসচিব ক্বারী মাওলানা মোঃ মাহদি হাসান কাওসারী, খুলনা বিভাগীয় পরিচালক মোঃ হেলাল উদ্দিন, সরাসরি ফেসবুক অনলাইনে উপস্থিত ছিলেন সদস্য সচিব ক্বারী মাওলানা মোঃ মাহদী হাসান কাওসারী, বিচারক মন্ডলির সদস্য মাওলানা মোঃ কুদরাতুল্লাহ, ঢাকা বিভাগের পরিচালক মামুন প্লাবন, অভিভাবক বিষয়ক সম্পাদক ডাঃ কামরুন নাহার রুনা, বিদেশ বিষয়ক সম্পাদক মোঃ ইউসুফ আজম, মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ জান্নাতি বিনতে হায় বরিশাল বিভাগের পরিচালক মোঃ এনামুল হক, চট্রগ্রাম বিভাগের পরিচালক মোঃ শিরাজুল ইসলাম , খুলনা বিভাগের পরিচালক মোঃ হেলাল উদ্দিন প্রমুখ
এ সময় ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ হাফেজ মাওলানা মোঃ সাইফুল্লাহ মানসুর বলেন, সকল প্রতিযোগীদের কুরআন পড়ার পাশাপশি কুরআনের আলোকে নিজেদের জীবনকেও গঠন করতে হবে। সকল হিংসা বিদ্বেষ ভুলে সকলে মিলেমিশে থাকার চেষ্টা করতে হবে। সবার আগে নিজেকে আদর্শীক মানুষ হিসেবে প্রতিষ্ঠা করতে হবে এবং দেশ ও জাতীর কল্যানে নিজেকে নিয়োজিত রাখতে হবে। ফাউন্ডেশনের চেয়ারম্যান এ মহতী আয়োজন সফলভাবে সামনে এগিয়ে নিতে কুরআন প্রেমী মানুষদের সার্বিক সহযোগীতায় এগিয়ে আসার উদাত্ব আহবান জানান।
প্রতিযোগিতায় অংশগ্রহন করতে নিম্নের গ্রুপে জয়েন করুন।https://www.facebook.com/groups/776724442477774/

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.