বিএনপির সব পদ থেকে ইঞ্জি. মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

0

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) র সব পদ থেকে ইঞ্জি. মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করেছে বিএনপি। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘দলীয় নীতি, আদর্শ এবং সংগঠন পরিপন্থী বক্তব্য ও কার্যকলাপের জন্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জি. মঞ্জুরুল আহসান মুন্সীকে (বহিষ্কৃত) বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে ওই আসনের গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিনের সমর্থনে আয়োজিত একটি উঠান বৈঠকে মঞ্জুরুল আহসান মুন্সী বলেন,

যদি ক্ষমতায় বিএনপি থাকে আর আপনারা অন্য কাউকে ভোট দেন, আমি আপনাদের কাউকে ছাড়বো না। ঘর-বাড়ি সব পুড়িয়ে ছারখার করে দেব। আমি কিন্তু খুব পরিষ্কারভাবে বলে দিচ্ছি।
মনে করবেন না আমি ভয় দেখাচ্ছি। কথা আপনি রেকর্ড করে ছেড়ে দিন।

ওই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে এবং রীতিমতো তা ভাইরাল। এ নিয়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা। এ নিয়ে কিছু গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.