বিশ্বজুড়ে করোনায় শনাক্ত সাড়ে ৫ লাখ

0

বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আকান্ত হয়ে আরও ১ হাজার ৫৯৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৫ লাখ ৫৬ হাজার ৯২৪ জন।

আজ রোববার সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫০ কোটি ৪৩ লাখ ৩৭ হাজার ৮৮০ জন। মৃত্যু হয়েছে ৬২ লাখ ২১ হাজার ৯১০ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে আক্রান্ত ১ লাখ ১১ হাজার ৫৮৩ জন এবং মারা গেছেন ৬১ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত ১ লাখ ৭ হাজার ৮৮২ জন এবং মৃত্যু ২৭৩ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত ১২ হাজার ৮৯০ জন এবং মৃত্যু ৮০ জন। রাশিয়ায় মারা গেছেন ২৪০ জন এবং সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৯৫ জন। জার্মানিতে আক্রান্ত ৪৬ হাজার ৭৩ জন এবং মৃত্যু ১০৯ জন। জাপানে আক্রান্ত ৫০ হাজার ২৯৩ জন এবং মৃত্যু ৬১ জন। ব্রাজিলে মৃত্যু ৩৩ জন এবং আক্রান্ত ২ হাজার ৭৭৫ জন। ভারতে মৃত্যু ৫ জন এবং আক্রান্ত ১ হাজার ৪৮ জন। তুরস্কে আক্রান্ত ৪ হাজার ৮৬ জন এবং মৃত্যু ১৯ জন। ইতালিতে আক্রান্ত ৬৩ হাজার ৮১৫ জন এবং মৃত্যু ১৩৩ জন।

এছাড়া হংকংয়ে ৪১ জন, ফিলিপাইনে ৮ জন, কানাডায় ২৩ জন, ইরানে ২৩ জন, গ্রিসে ৪৯ জন, চিলিতে ২৬ জন, মেক্সিকোতে ১২ জন এবং অস্ট্রেলিয়ায় ৩৫ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.