বৈশ্বিক সংকটে ত্যাগ ও সংযমের মাসে অসহায় দরিদ্রদের প্রতি মানবিক সহায়তায় এগিয়ে আসার আহবান মন্ত্রীর

0

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সব শ্রেণিপেশার মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বৈশ্বিক সংকটে সরকারের পাশাপাশি অসহায় ও কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে ।

রোববার (১৮ এপ্রিল) সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ আহ্বান জানান।
সরকার করোনা ও লকডাউনে অসহায় কর্মহীন মানুষের আর্থিক সুরক্ষায় ইতোমধ্যেই বিভিন্ন উদ্যোগ নিয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এরই ধারাবাহিকতায় লকডাউনে ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৫ লাখ পরিপারের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, আসন্ন ঈদে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে ৩৬ লাখ ২৫ হাজার দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।
বিপন্ন মানুষের পাশে সবার আগে আগে দাঁড়ানো আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতি বলে মনে করেন ওবায়দুল কাদের।
তিনি রমজানের ত্যাগ ও সংযমের মাসে অসহায় দরিদ্রদের প্রতিও মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল দেশের গণতন্ত্র নিয়ে নানান কথা বলার আগে নিজ দলের গণতন্ত্র প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, কথায়, আচরণে, রাজনীতিতে আপাদমস্তক অগণতান্ত্রিক মূল্যবোধ চর্চা করে বিএনপি। তিনি বলেন, হালুয়া রুটির গণতন্ত্র এখন জনগণ আর চায় না।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.