ভারতে যশোরের 'সিরিয়াল কিলার' নান্নু খুন

0

যশোরের ‘সিরিয়াল কিলার’ মোখলেছুর রহমান নান্নুর লাশ উদ্ধার করেছে ভারতের পুলিশ। সংবাদ সূত্রে জানা যায়, তিনি ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁয় খুন হয়েছেন।

বনগাঁর চড়ুইগাছি এলাকার জিয়ালা খাল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্ত্রী লাভলি ইয়াসমিন নিহতের লাশ শনাক্ত করেছেন। শনি ও রবিবার ভারতীয় গণমাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

নিহত মোখলেছুর রহমান নান্নু যশোর সদর উপজেলার শ্যামনগর গ্রামের সাইফুল ইসলাম সাফুর ছেলে। তার বিরুদ্ধে যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিল্লুর রহমান মিন্টুসহ অন্তত ২০টি হত্যা মামলা রয়েছে। প্রায় দেড় বছর ধরে ভারতে পালিয়ে ছিলেন। সন্ত্রাসীরা তাকে হত্যা করে খালে কচুরিপানার মধ্যে লাশ রেখে যায়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.