মনোনয়নপত্র জমাদানের শেষদিন আগামীকাল

0

চট্টগ্রামের ১৬ সংসদীয় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মোট ১২২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গতকাল। আওয়ামী লীগ,বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপিসহ বিভিন্ন দলের প্রার্থীরা এসব মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গতকাল । এরমধ্যে ২৯ ই নভেম্বরমঙ্গলবার ৩৭টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা।

মোট ১২২টি মনোনয়নের মধ্যে আওয়ামী লীগের ২৬টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ২২টি, বাংলাদেশ তরিকত ফেডারেশনের ১টি, বিএসএম ১টি, জাসদ ১টি,বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ৮টি, , কল্যাণ পার্টি ২টি, ন্যাপ ৬টি,২টিজাতীয় পার্টি, বিএনএফ ৩টি, প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম ১টি, স্বতন্ত্র ৩১টি,তৃণমূল বিএনপি ৭টি, এনপিপি ২টি, বিএনএফ ১টি, বাংলাদেশ কনগ্রেস ১টি, গণফোরাম ১টি ও অন্যান্য দলের ৫টি জন মনোনয়নপত্র নিয়েছেন প্রার্থীরা।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী দলের প্রার্থীদের মনোনয়নপত্র জমাদানের শেষদিন আগামীকাল ৩০ নভেম্বর। এ ব্যাপারে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী বলেন, চট্টগ্রামের ১৬টি আসনে বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা আজকের দিন পর্যন্ত (গতকাল) মোট ১২২টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মঙ্গলবার ৩৭টি মনোনয়নপত্র নিয়েছেন প্রার্থীরা। আগামী ৩০ নভেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র জমাদানের শেষদিন।

গতকাল পর্যন্ত চট্টগ্রামের ১৬টি আসনে মোট ১২২টির মধ্যে চট্টগ্রাম–১ (মীরসরাই) আসনে নির্বাচন কমিশনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৯ জন। চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১১ জন। চট্টগ্রাম–৩ (সন্দ্বীপ) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ছয়জন। চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৯ জন। চট্টগ্রাম–৫ (হাটহাজারী) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১০ জন। চট্টগ্রাম–৬ (রাউজান) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনজন। চট্টগ্রাম–৭ (রাঙ্গুনিয়া) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন চারজন। চট্টগ্রাম–৮ (বোয়ালখালী–চান্দগাঁও) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৯ জন। চট্টগ্রাম–৯ (কোতোয়ালী) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন চারজন। চট্টগ্রাম–১০ (ডবলমুরিং–হালিশহর) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১১ জন। চট্টগ্রাম–১১ (বন্দর–পতেঙ্গা) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৫ জন। চট্টগ্রাম–১২ (পটিয়া) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১০ জন। চট্টগ্রাম–১৩ (আনোয়ারা) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন পাঁচজন। চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনজন। চট্টগ্রাম–১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনজন। চট্টগ্রাম–১৬ (বাঁশখালী) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১০ জন

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.