যশোরের সাগরদাঁড়িতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী মধুমেলা

0

আগামী ২৫ জানুয়ারি আধুনিক বাংলা কাব্যের রূপকার, বাংলা সাহিত্যের প্রাণপুরুষ, অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৫তম জন্মবার্ষিকী । এ উপলক্ষে কবির জন্মভূমি যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী মধুমেলার। এ মেলা চলবে আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত।

গতকাল বিকালে সপ্তাহব্যাপী মধুমেলার উদ্বোধন করেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। এসময় উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি, মো. নাসির উদ্দীন এমপি, খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিশ্চিন্ত কুমার পোদ্দার, যশোর জেলা প্রশাসক আব্দুল আওয়াল, যশোরের পুলিশ সুপার মঈনুল হক বিপিএম, কেশবপুর উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, কেশবপুর পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল। কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মিজানূর রহমান প্রমুখ।

এবারের মেলায় সার্কাস, নাগরদোলা ছাড়াও কুটির শিল্প ও গ্রামীণ পসরার প্রায় ৫০০ স্টল বসেছে। আলোচনা সবার আগে প্রতিমন্ত্রীসহ অতিথিবৃন্দ ফিতা কেটে, বেলুন ও কবুতর উড়িয়ে সপ্তাহব্যাপী মধু মেলার শুভ উদ্বোধন করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.