সাঘাটায় জোড় করে জমি দখলে মরিচের আবাদ বিনষ্ট

0

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটায় ভুমিখেকো সন্ত্রাসীরা জোড়পূর্বক আবাদি জমি দখল করতে এক কৃষকের মরিচের আবাদ বিনষ্ট করেছে। এতে ওই পরিবারের প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। জানাগেছে, উপজেলার কচুয়া ইউনিয়নের উল্যা সোনাতলা গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে জসিম উদ্দিন, উল্যা সোনাতলা মৌজায়, আর এস ৩০৪ খতিয়ানে ১৯৬৬ ও ১৯৬৫ দুই দাগে, ২০ শতাংশ জমি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে চাষাবাদ করে আসছেন। ঘটনার দিন শনিবার একই গ্রামের আব্দুল ওহেদ, সুজা মিয়া, বেলাল হোসেন ও লিটন মিয়া উল্লেখিত জমি দখল নিতে লাঠি ও ধারালো অস্ত্রো নিয়ে জমিতে লাগানো মরিচের গাছ কর্তন ও উপড়ে ফেলেন। এ সময় জমির মালিক কৃষক জসিম উদ্দিন বাঁধা দিলে তার উপর চড়াও হয়ে গালি গালাজসহ প্রান নাশের হুমকি দিয়ে দাপটের সাথে চলে যান তারা । এ ঘটনায় জসিম উদ্দিন বাদি হয়ে গতকাল সাঘাটা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এস আই কামাল ঘটনাস্থল পরিদর্শন করেন।এদিকে আব্দুল ওহেদ গংরা অভিযোগ তুলে নিতে বাদি পক্ষ ও সাক্ষীদের ভয়-ভীতি প্রদর্শন সহ হুমকি দিচ্ছেন বলে জসিম উদ্দিন প্রতিবেদককে জানান। অপর পক্ষে আব্দুল ওহেদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা জমি পাব, তাই দখল নিতে জমি পরিস্কার করেছি।

 
 

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.