দোয়া মাহফিলসহ নানা আয়োজনে সাদার্ন ইউনিভার্সিটিতে পালিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী(সাঃ)। গতকাল মঙ্গলবার ইউনিভার্সিটির হল রুমে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান, উপ-উপাচার্য প্রফেসর ইঞ্জিনিয়ার এম আলী আশরাফ বিভিন্ন অনুষদের ডিন, উপদেষ্টা, বিভাগীয় প্রধান, রেজিস্ট্রার, শিক্ষকবৃন্দসহ প্রশাসনিক কর্মকর্তারা।
সকালে বায়েজিদ আরেফিন নগরে ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে খতমে কুরআন দিয়ে ঈদে মিলাদুন্নবীর কর্মসূচি শুরু হয়। এর পর মেহেদিবাগ ক্যাম্পাসে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, ইসলাম হচ্ছে মানবজাতির জন্য পরিপূর্ণ জীবন বিধান ও শান্তির ধর্ম। আর আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ মোস্তফা (সাঃ) একজন পরিপূর্ণ মানুষ। আমাদের উচিত জীবনের প্রতিটি ক্ষেত্রে ধর্মীয় অনুশাসন মেনে চলা। আমাদের সৌভাগ্য যে আমরা রাসূলের(সাঃ) উম্মত। হযরত (সাঃ) এর আদর্শকে বুকে ধারণ করে ইসলামের সঠিক পথ অনুসরণের মাধ্যমে শান্তিময় জীবন গঠন করার তাগিদ দেন বক্তারা। পরে দেশ ও প্রতিষ্ঠানের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ইসলামিক শিক্ষা বিভাগের সহকারি অধ্যাপক সাঈদ মুহাম্মদ জালাল উদ্দিন।
ছবির ক্যাপশানঃ (১) ঈদে মিলাদুন্নবী(সাঃ) উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন সাদার্ন ইউনিভার্সিটির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান (২) মোনাজাত পরিচালনা করছেন ইসলামিক শিক্ষা বিভাগের সহকারি অধ্যাপক সাঈদ মুহাম্মদ জালাল উদ্দিন।