সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনাঃ তদন্তের প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি

0

ন্যাশনাল ডেস্কঃ কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুর স্টেশনে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী ট্রেনকে পেছন থেকে যাত্রীবাহী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কা দেওয়ার ঘটনায় প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি।

গতকাল বুধবার বিকেলে তদন্ত কমিটি বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মো. আবিদুর রহমানের কাছে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটির প্রধান তারেক মুহাম্মদ ইমরান। প্রতিবেদনে কী আছে, সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি ।

গত ১৬ এপ্রিল সন্ধ্যায় নাঙ্গলকোটের হাসানপুর স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী ট্রেনকে পেছন থেকে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ঢাকামুখী সোনার বাংলা এক্সপ্রেস। দুর্ঘটনায় ট্রেনটির অন্তত ৫০ জন যাত্রী আহত হন। দুর্ঘটনার পরপরই রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা তারেক মুহাম্মদ ইমরানকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে রেলওয়ে।
দুর্ঘটনার ও দায়িত্বে গাফিলতির কারণে ঘটনার পরদিন ট্রেনচালক (লোকোমাস্টার) মো. জসিম উদ্দিন, সহকারী চালক মো. মহসীন, গার্ড আবদুল কাদের ও সিগন্যাল মেইনটেইনার আবদুল ওয়াহেদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। তবে তদন্তে দুর্ঘটনার জন্য আবদুল ওয়াহেদের দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া যায়নি বলে জানান কমিটির একজন সদস্য।

প্রতিবেদনে বিষয়ে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মো. আবিদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রতিবেদন পেয়েছি। প্রতিবেদন দেখে জানতে পারবো আসলে কারা দোষি। আগামী সপ্তাহের ওয়ার্কিং ডেতে ফোন দিলে জানাতে পারবো।
উল্লেখ্য যে,  নাঙ্গলকোটের হাসানপুর স্টেশনে গত ১৬ এপ্রিল সন্ধ্যায় নাঙ্গলকোটের হাসানপুর স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী ট্রেনকে পেছন থেকে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ঢাকামুখী সোনার বাংলা এক্সপ্রেস। এতে সোনার বাংলা ট্রেনের সাতটি বগি ও ইঞ্জিন এবং পণ্যবাহী ট্রেনের দুটি কনটেইনার ও গার্ডরুম ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া ট্রেনের বগি দুমড়েমুচড়ে পাশের জমিতে পড়ে। ক্ষতিগ্রস্ত হয় রেললাইনও। দুর্ঘটনায় ট্রেনের অন্তত ৫০ জন যাত্রী আহত হন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.