হে আল্লাহ, পুরো বিশ্ব থে‌কে ক‌রোনা ভাইরাস উ‌ঠি‌য়ে নাও! আল্লামা আহমদ শফী

0

ক‌রোনা ভাইরাসসহ সকল গজব ও রোগ থে‌কে মু‌ক্তির জন্য মহান আল্লাহ তায়ালার দরবা‌রে বিশেষ দোয়া ও মুনাজাত ক‌রে‌ছেন দারুল উলূম হাটহাজারীর মহাপ‌রিচালক, আমী‌রে হেফাজত আল্লামা আহমদ শফী ।

আজ সোমবার বেলা ২টায় আমী‌রে হেফা‌জতের কার্যাল‌য়ে হাটহাজারী মাদরাসার ছাত্র শিক্ষক‌দের উপ‌স্থি‌তি‌তে দোয়া ও মুনাজাত করা হয়। এবং দারুল উলূম হাটহাজারীর অফিসিয়াল ফেসবুক পেজ সরাস‌রি সম্প্রচার করা হয়।

আমী‌রে হেফাজত এর কার্যালয় থে‌কে প‌রিচা‌লিত উক্ত ‌বি‌শেষ দোয়‌া ও মুনাজা‌তে ‌দেশ-বি‌দে‌শের শত শত মানুষ স্ব-স্ব স্থান থে‌কে ফেসবুক লাইভ এর মাধ্য‌মে যুক্ত হয়ে‌ছে।

‌হেফাজ‌তে ইসলাম বাংলা‌দেশ এর প্রচার সম্পাদক, দারুল উলূম হাটহাজারীর সহ শিক্ষাপ‌রিচালক মাওলানা মুহাম্মদ আনাস মাদানীর সঞ্চালনায় শুরু হওয়া মুনাজা‌তে আল্লামা শফী ব‌লেন, হে আল্লাহ, পু‌রো বিশ্ব থে‌কে ক‌রোনা ভাইরাস উঠি‌য়ে নাও। আমা‌দেরকে সকল গজব ও বালা ম‌সিবত থে‌কে হেফাজত করুন।আমা‌দের প‌রিপূর্ণ সুস্থতা দান করুন। আমাদের সকল গুনাহ মাফ ক‌রে দিন। আমা‌দের সকল সমস্যা সমাধান ক‌রে দিন!

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.