৫.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠেছে সিলেট

0

বুধবার রাতে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। রাত ১২টা ১৮ মিনিটে নগরী ও এর আশপাশের এলাকা ভূমিকম্পে কেঁপে ওঠে।
কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেঁপে ওঠে নগরীর বহুতল ভবনগুলো। তবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
সিলেট আবহাওয়া অফিস জানায়, ভূমিকম্প অনুভূত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ৫ দশমিক ১ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের মনিপুর রাজ্যে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.