আমাদের কাজ জনগণের কাছে দিবালোকের মতো পরিষ্কার- কাদের

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর বিএনপি তখন ভেবেছিল সারাদেশে আন্দোলনের জোয়ার আসবে। কিন্তু কোথাও কোনো আন্দোলন হয়নি। আসলে জনগণ যখন নির্বাচনের মুডে তখন আন্দোলনের ডাকে জনগণ সাড়া দিবে এটা দুঃস্বপ্নের নামান্তর বলেই আমি মনে করি।

আজ সোমবার শ্রীনগর উপজেলা বাজার এলাকায় বেইলি ব্রিজের কাজ পরিদর্শন শেষে তিনি একথা বলেন।

আওয়ামী লীগের কিছু ভুলত্রুটি আছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, আকাশের চাঁদেরও কলঙ্ক থাকে, আওয়ামী লীগ তো একটা সরকার, আমাদের ভুলত্রুটি কিছু থাকতেই পারে। আমাদের কাজ জনগণের কাছে দিবালোকের মতো পরিষ্কার।

বিএনপি এমন কোনো কাজ করেনি যা দেখে জনগণ নির্বাচনে তাদের জয়ী করবে উল্লেখ করে তিনি বলেন, আগামী নির্বাচনেও আওয়ামী লীগের নৌকাকে নির্বাচিত করবে। এ সময় তিনি বিএনপির রাজনীতি এখন ভাঙা রেকর্ড বাজানোর মতো বলেও উল্লেখ করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.