কড়াইল থেকে তাবিথের গণসংযোগ শুরু

0

ঢাকা সিটি উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল ১৭ তম দিনের প্রচার শুরু করছেন। আজ রবিবার বেলা পৌনে ১১টায় রাজধানীয় কাড়াইল বস্তি মোশাররফ বাজার গেট থেকে এ গণসংযোগ শুরু হয়।

এতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, সাবেক এমপি শাম্মী আক্তার, বিএনপি নেতা খন্দকার আবু আশফাক, জাতীয় ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

এছাড়া ঢাকা উত্তর সিটি নির্বাচনে (ডিএনসিসি) ১৯ নম্বর ওয়ার্ডে বিএনপির প্রার্থী ফারুক হোসেন ভুইয়া (ঠেলাগাড়ি মার্কা), ২০ নম্বর ওয়ার্ডের মিজানুর রহমান বাচ্চু (ব্যাডমিন্টন মার্কা), ১০ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে বিএনপির প্রার্থী পেয়ারা মোস্তফা ( গ্লাস মার্কা) প্রচারে অংশ নেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.