কাপ্তাই উপজেলা সাবেক ছাত্রলীগ সভাপতি এম নুর উদ্দিন সুমন ওয়ারড্রপ ভিতর হতে গ্রেপ্তার

0

কাপ্তাই প্রতিনিধিঃ রাঙামাটির কাপ্তাই থানা পুলিশের অভিযানে সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি এম নুর উদ্দীন সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) দিবাগত রাত১২.৪০মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই থানা পুলিশ অভিযান চালিয়ে কাপ্তাই বিউবো ফুলবাগানের নিজের ভাড়া বাসা থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃর্ত এম নর উদ্দিন সুমন কাপ্তাই ৪নম্বর ইউনিয়ন ৫নংওয়ার্ড নতুন বাজার এলাকার মো. আবুল কাশেম এর ছেলে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের ওপর হামলা, নাশকতা, ও ভাঙচুর করাসহ অরাজকতা সৃষ্টিতে সম্পৃক্ত থাকার অভিযোগ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মাসুদ (ওসি) জানান,গ্রেপ্তার এম নুর উদ্দীন সুমন কাপ্তাই পিডিবি ফুলবাগান এলাকার একটি বাসাতে লুকিয়ে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাসার একটি ওয়ারড্রব ভিতরে লুকিয়ে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নাশকতা, হামলা, অরাজকতা এবং শিক্ষার্থীদের ওপর মারধর করার মতো অভিযোগ থানায় মামলা রয়েছে। বুধবার(৬নভেম্বর) তার বিরুদ্ধে মামলা দায়ের শেষে বিকাল ৪টায় রাঙামাটি বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.