চসিক মেয়রের সাথে ভারতীয় ডেপুটি হাই কমিশনার ড. আদর্শ সোয়াইকা’র সৌজন্য সাক্ষাত

0

আজ (২৯ আগস্ট) মঙ্গলবার দুপুরে, চট্টগ্রাম নগরভবনের মেয়র দপ্তরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীনের সাথে ঢাকায় নিযুক্ত ভারতীয় ডেপুটি হাই কমিশনার ড. আদর্শ সোয়াইকা’র সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতে তারা উভয় দেশের পারষ্পরিক স্বার্থ সংশ্লিস্ট বিষয়ে আলাপ করেন । এসময় মেয়র চট্টগ্রাম এর ইতিহাস ও ঐতিহ্য এবং গুরুত্ব তুলে ধরেন।

সাক্ষাত বৈঠকে ঢাকায় নিযুক্ত ভারতীয় ডেপুটি হাই কমিশনার ড. আদর্শ সোয়াইকা বলেন, বাংলাদেশের সাথে ভারতের অত্যন্ত ঘনিষ্ট সম্পর্ক বিদ্যমান। বাংলাদেশের এ চট্টগ্রামে এলইডি লাইটিং, বন্দরের বহুবিধ ব্যবহার, থিয়েটার কমপ্লেক্স এবং সাংস্কৃতিক কর্মকান্ড সহ নানা বিষয়ে জি টু জি ভিত্তিতে কার্যক্রম পরিচালনায় আগ্রহী।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.