ট্রাম্পের পরিবারের এক ব্যক্তিগত কর্মকর্তার শরীরে করোনা পজিটিভ

0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের এক ব্যক্তিগত কর্মকর্তার শরীরে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়।

এ খবরের ১ দিন যেতে না যেতেই জানা গেছে, দেশটির ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রেস সেক্রেটারি কেটি মিলার করোনায় আক্রান্ত হয়েছেন।

হোয়াইট হাউসের নবনিযুক্ত প্রেস সেক্রেটারি কেইলি ম্যাকেনানির বরাত দিয়ে শুক্রবার এ খবর নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন।

সংবাদমাধ্যমটি জানায়, কেটি মিলারের শরীরে করোনা উপস্থিতি প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্বেগ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। কারণ ট্রাম্পের উপদেষ্টা স্টিফেন মিলারে স্ত্রী হচ্ছেন কেটি। তিনি হোয়াইট হাউসের ওভার অফিসে কর্মরত।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.