নওগাঁয় ছাত্রদলের ত্রান বিতরন

0

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় জেলা ছাত্রদলের ত্রান বিতরন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বন্যা দূর্গত নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া এলাকায় ত্রান বিতরন করেছে নওগাঁ জেলা ছাত্রদল। বেলা ১১টা থেকে বোয়ালিয়া ও পাশ্ববর্তী এলাকার প্রায় ৫শ পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, স্যালাইন ও শুকনা খাবার বিতরন করা হয়।

এ সময় জেলা বিএনপি’র সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক ও জেলা বিএমপির সাংগঠনিক সম্পাদক শফিউল আযম ভিপি রানা, মহিলা ভাইস চেয়ারম্যান শবনম মুস্তারি কলি, জেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক কহিনুর ইসলাম, দিপু, শফিউল আলম টুটুল,থানা ছাত্র দলের সভাপতি শিপলু, সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.