মো. আশরাফুল আলম, ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিরা প্রকল্পে কর্মরত ২৫ জন খনি শ্রমিককে পুরস্কৃত করেছে খনিতে দায়িত্বরত ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানিয়া-ট্রেষ্ট কনসোর্টিয়াম (জিটিসি)।
আজ মঙ্গলবার বেলা ৩টায় দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পের জিটিসি সুত্রে জানা গেছে, মধ্য পাড়া কঠিন শিলা পাথর খনির ভু-গর্ভে এবং উপরিভাগে পাওয়ার সাপ্লাই (আন্ডার গ্রাউন্ড এবং সারফেস),ভেনটিলেশন, ড্রিফটিং, স্টপিং, আন্ডারগ্রাউন্ট ট্রান্সপোর্ট, মেইন পাম্প ষ্ট্রেশন, রিপেয়ার এন্ড মেকানিক্যাল সপ, ড্রিলিং এন্ড ব্লাস্টিং, হোস্টিং (আন্ডারগ্রাউন্ড), ক্রাশিং এন্ড স্কিনিং প্লান্ট এবং কম্প্রেসর ফ্যান এন্ড পাম্প বিভাগে কর্মরত ২৫ জন খনি শ্রমিককে খনির ওয়েল ফেয়ার ভবনে এই পুরস্কারের অর্থ প্রদান করা হয়।
দেশের উত্তর অঞ্চলের এক মাত্র দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানীতে পাথর উত্তোলন কাজে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠান জিটিসি পাথর উৎপাদন প্রক্রিয়ায় দক্ষতা, ব্যবহার ,শৃংখলা ও সময়ানুবর্তিতা ইত্যাদি গুনাবলী বিবেচনায় এনে নিরপেক্ষ মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন বিভাগ থেকে বাছাইকৃত সেরা শ্রমিকদের পুরস্কৃত করার পূর্ববর্তী মাসগুলোর ঘোষণার ধারাবহিকতায় গত জুলাই/১৭ ইং মাসের জন্য ২৫ জন শ্রমিক বাছাই পুর্বক সেরা শ্রমিক হিসেবে এই পুরস্কার প্রদান করেন।
এখানে উল্লেখ্য যে, জিটিসি-এর কার্যক্রমের শুরু হতেই প্রতিমাসে খনি শ্রমিকদের দক্ষতার জন্য এ ধরনের আর্থিক পুরস্কার দেওয়া হয়।
পুরস্কার প্রাপ্ত খনি শ্রমিকরা জানান, পাথর খনিতে তাদের কাজের মুল্যায়ন করে প্রতিমাসে এই ধরনের পুরস্কার দেওয়ায় শ্রমিকরা কাজে উৎসাহী হবেন এবং দক্ষতা প্রমান করার সুযোগ পাবেন। পাথর খনিতে জিটিসিই এই প্রথম শ্রমিকদের দক্ষতার মুল্যায়ন স্বরুপ পুরস্কার প্রথা চালু করেছে।
এ দিকে মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পে জিডিসি দায়িত্ব নেয়ারপর জিডিসি তার দক্ষতায় খনিটিকে সচল রাখার জন্য আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি ভু-গর্ভে স্থাপন করে ভু-গর্ভস্থ তেকে পাথর উত্তোলন করছেন।