বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ফাতিমা আমিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর ১২টায় ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে (বারডেম) মারা যান তিনি। উনার মরদেহ বর্তমানে হাসপাতালে রাখা হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার আরটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন। এর আগে মঙ্গলবার ভোরে তাকে আইসিইউতে নেয়া হয়। তিনি বলেন, ফুসফুস, কিডনিসহ বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যার কারণে বেশ কিছুদিন ধরে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে অধ্যাপক এম এ রশিদের তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছিল।
ফাতিমা আমিনের স্বামী প্রয়াত মির্জা রুহুল আমিন আশির দশকে এইচ এম এরশাদ সরকারের মন্ত্রী ছিলেন।