রাজনীতি আমার পেশা নয় নেশা

0

নওগাঁ প্রতিনিধি: রাজনীতি আমার পেশা বা ব্যবসা নয়। রাজনীতি আমার নেশা। নেশার জন্য রাজনীতি করি। দলকে ভালবাসি তাই। মনোনয়নের জন্য রাজনীতি করিনা। এমন চিন্তা চেতনা থেকে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) কাজ করছেন ফজলে হুদা বাবুল। তিনি ২০১৪ সাল থেকে বদলগাছী থানা বিএনপির সভাপতি পদে আছে।

ফজলে হুদা বাবুল মনে করেন, মহাদেবপুর-বদলগাছীতে কোন রাজনীতি ছিলনা। সেখানে ছিল রাজা আর প্রজা। তার মূল্য লক্ষ্যটা ছিল রাজাদের রাজকীয় উচ্ছেদ করা। দলের নেতাকর্মীদের মূল্যায়ন করা এবং সেটা সম্ভব হয়েছে। তার মাধ্যমে ইতোমধ্যে অনেক ক্যান্ডিডেট আসছে। এটা তার ভাল লাগা এবং প্রাথমিক ভাবে লক্ষ্য অর্জিত হয়েছে বলে মনে করেন তিনি।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুনদের মূল্যায়ন করা হবে। পরিচিত এবং কাজের মাধ্যমে তরুনদের মনোনয়ন দেয়া হবে। মনোনয়নের জন্য যে যার মতো করে চেষ্টা করছেন। এজন্য সবাই সবার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করে চলেছেন। নির্বাচনী মাঠ গুছাতে শুরু করেছেন অনেকেই।

চাকুরি সুবাদে স্বপরিবারে দেশের বাহির অবস্থান করেন ফজলে হুদা বাবুল। দীর্ঘ দিন থেকে এ দুই উপজেলার রাজনীতির মাঠে সক্রিয় আছেন তিনি এবং এলাকাবাসীর কাছে পরিচিত একটি মুখ। নির্বাচনী বিষয় নিয়ে কথা হয় তাঁর সাথে।

মনোনয়নের জন্য কতটুকু আশাবাদী এমন প্রশ্নে তিনি বলেন, ম্যাডাম খালেদা জিয়া এবং দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমান যে সীদ্ধান্ত নেবেন এবং এলাকায় যার জনপ্রিয়তা আছে, যার পাশ করার সম্ভবনা তাকেই মনোনয়ন দিবেন। আর দলের লোক হিসেবে আমরা তার পক্ষে কাজ করব। এ আসন থেকে যদি আমাকে দায়িত্ব দেয়া হয় তাহলে আমি কাজ করব। আর মনোনয়নের ক্ষেত্রে আমি শতভাগ আশাবাদী।

মনোনয়ন পেয়ে নির্বাচনে জয়লাভ হলে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে কি ধরনের ভূমিকা রাখবেন এমন প্রশ্নে তিনি বলেন, ইতোপূর্বে যারা এ আসন থেকে নির্বাচনে বিজয়ী হয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে কোটি কোটি টাকা কামায় করেছেন। আমি মেধার মূল্যায়নে চাকুরি দেব। এ দুই উপজেলায় যেসব শিক্ষা প্রতিষ্ঠান আছে সেক্ষেত্রে জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে পরীক্ষার পর প্রতিযোগীতায় যারা প্রথম হবে তাদেরই চাকুরির ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে। এতে করে গ্রামের যেসব শিক্ষিত আছে তাদের মেধার উন্নয়ন ঘটবে। প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্রিলিয়ান্টদের শিক্ষক করা হবে।

এলাকার উন্নয়নের জন্য কি ভূমিকা রাখবেন এমন প্রশ্নে তিনি বলেন, প্রথমত এলাকায় মদ, গাজা ও জুয়া বন্ধ করা হবে। একটা পরিকল্পনা আছে- যদি সরাসরি বগুড়া থেকে সোজা বাইপাস দিয়ে হাইওয়ে করে রাস্তা টেনে নিয়ে আসতে পারি তাহলে কুটির শিল্প ও কিছু রেডিমেট গার্মেন্ট ইন্ডাষ্ট্রি এলাকায় করা যাবে। মহাদেবপুরে যেহেতু চাউল উৎপাদন হয় সেক্ষেত্রে ইন্ডাষ্ট্রি পর্যায়ে নিয়ে যাব। আর বদলগাছী উপজেলা সবজির জন্য বিখ্যাত। সেখানে পটল, বেগুন, টমেটো সহ যেসব সবজি আছে তা সংরক্ষণের জন্য হিমাগার তৈরী করব। যাতে কৃষকরা ভাল দাম পান।

দেশের বাহিরে অবস্থান করায় প্রচারে কি ধরেন সমস্যায় পড়তে হয় এমন প্রশ্নে তিনি বলেন, যদিও আমি দেশের বাহিরে থাকি। তবে এলাকায় যখন যায় তখন বিভিন্ন স্থানে যোগযোগ রক্ষা করতে হয়। এক সময় দুই উপজেলায় কোন পার্টি অফিস ছিলনা। অফিস করেছি। অফিসের পিয়ন থেকে শুরু করে রাজনীতি সম্পন্ন ব্যয়ভার আমাকে বহন করতে হয়। চাঁদা ভাঙন করিনা। চাকুরির টাকা দিয়ে রাজনীতি করি।

বিএনপির মধ্যে কোন ভাঙন ছিল কিনা এমন প্রশ্নে তিনি বলেন, বিএনপির মধ্যে কখনো কোন ভাঙন ছিলনা এবং ভাঙন থাকবেনা। বিএনপি একটি শক্তিশালী দল। গত ১০ বছর বিরোধী দলে থেকে বিএনপি আরো বেশি শক্তিশালী হয়েছে। আগে বিএনপিতে রাজনীতি করতো কিছু ব্যবসায়ী। মানে রাজনীতি ব্যবসায়ী। যারা ধানের শীষের বিদ্যা নিয়ে এলাকায় এসে বিক্রি করত এবং এমপি হয়ে কোটি কোটি টাকা কামায় করতো। এখন আর তাদের সেই অপশন নাই। এখন তরুনদের আগমণ ঘটেছে।

বিএনপি আগামীতে ক্ষমতায় আসতে পারে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, রাজনীতি যারা করে তারা অবশ্যই ক্ষমতা চাই। ক্ষমতায় না থাকলে তাদের রাজনীতি ভীষণ বাস্তবায়ন করা সম্ভব হয়না। আগামীতে যদি ফেয়ার নির্বাচন হয় তাহলে বিএনপি ক্ষমতায় আসবে। আর এলাকা থেকে আমি যদি মনোনয়ন পায় তাহলে আওয়ামীলীগ, জামায়াত, জাতীয় পার্টি, হিন্দু, বৌদ্ধ সবাই আমাকে এক বাক্যে ভোট দিয়ে নির্বাচিত করবেন। এ দুই উপজেলা থেকে শতকরা ৭০ ভাগ ভোট আমি একা পাব বলে মনে করি। আর একটি দল বার বার ক্ষমতায় থাকলে সে দলের ভ্যালু থাকেনা।

তিনি ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে সম্পৃক্ত। মুক্তিযোদ্ধার স্বপক্ষে রাজনীতি করেন।#

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.