Monday, September 28

সন্ধ্যায় ওবায়দুল কাদেরের সংবাদ সম্মেলন

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বুধবার সন্ধ্যা ৬টায় সংবাদ সম্মেলন ডেকেছেন।

রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন দলের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ।

প্রসঙ্গত বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রায় ঘোষণা করবেন ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালত। এ রায়কে সামনে রেখে বুধবার বিকালে সংবাদ সম্মেলন ডেকেছেন খালেদা জিয়া। এর পর সন্ধ্যায় ওবায়দুল কাদেরের সংবাদ সম্মেলনের কথা জানানো হল।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.